৫ দিনের রিমান্ডে ফালু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৪:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

faluরাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালত।

দুপুর দুইটা ৫০ মিনিটে মোসাদ্দেক আলী ফালুকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়। খিলগাঁও থানার পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং যাত্রী-চালক হত্যাচেষ্টার মামলায় (নং: ৪৭/১/১৫) তার দশদিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি।
মামলাটিতে বিএনপির ১৫ জন শীর্ষনেতাকে এজাহারভুক্ত আসামিসহ আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। ফালু এ মামলার সন্দেহভাজন আসামি।

 

প্রতিক্ষণ/এডি/রায়হান

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G