৫ মে পর্যন্ত আন্তর্জাতিক প্লেন চলাচল বন্ধ

প্রকাশঃ এপ্রিল ২৮, ২০২১ সময়ঃ ১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৬ পূর্বাহ্ণ

আগামী ৫ মে পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের সঙ্গে সমন্বয় রেখে আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

তবে  বিশেষ বিবেচনায় চালু থাকা প্রবাসী কর্মীদের জন্য পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে আজ রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একাধিক কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এ বিষয়ে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই শ্রেয় মনে করেছি।’

তিনি আরও বলেন, ‘তাই শুধুমাত্র প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন) ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G