৭১ এর ভিলেন ছিল রাজাকার, এখন খালেদা: তথ্যমন্ত্রী  

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ২:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Lide-225তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরে ভিলেন ছিল পাকিস্তানি হানাদার ও রাজাকাররা। আর এখনকার রাজনৈতিক ভিলেন হলেন খালেদা জিয়া।

শনিবার  দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ধীরে ধীরে গণতন্ত্র থেকে সরে নাশকতার দিকে যাচ্ছে। এধরনের নাশকতা বন্ধ না করলে অচিরেই একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে বিএনপি।তবে দেশের প্রচলিত আইনেই নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, ‘তিনি (খালেদা) সরকার বা প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, খালেদা যুদ্ধ করছেন জনগণের বিরুদ্ধে’।সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছে। তাই এসব ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে তা মোকাবেলা করছে।
সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউ-এর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।
সঞ্চালনা করেন ডিআরইউ-এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G