৭৮ দিন পর সূর্যাস্ত!

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ৭:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Nuyaragama-Village-finlandফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্য়কির সবচেয়ে উত্তরের ‘নুয়রগাম’ গ্রামে প্রায় আড়াই মাস ধরে সূর্য কখনোই সম্পূর্ণভাবে অস্ত যায় না। এর ফলে এ সময়গুলোতে রাতের অন্ধকারের পরিবর্তে গোধূলির ম্লান আলো বজায় থাকে সারারাত। এ অঞ্চলের উত্তরাংশেও বছরে দুই-আড়াই মাস সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না।

রাতের বেলা সূর্যের আলো দেখা সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে এই আশ্চর্য অলৌকিক মহাজাগতিক দৃশ্য দেখার জন্য আসেন।আবার শীতের দুই-আড়াই মাস এ গ্রামে সূর্যই ওঠে না।

পৃথিবীর অক্ষরেখা তার সমতলের ২৩.৫ ডিগ্রি ঝুঁকে যাওয়ার ফলে প্রতিটি গোলার্ধ গ্রীষ্মকালে সূর্যের দিকে হেলে থাকে। আবার শীতকালে সেখান থেকে সরে যায়। ফলে সুমেরু ও কুমেরু অঞ্চলে বছরের একটি বিশেষ সময় মধ্যরাতেও সূর্য দেখা যায়। কিন্তু যখন কুমেরু অঞ্চলে শীতকাল, তখন দিন ও রাতের মধ্যে কোনো পার্থক্য করা যায় না। কারণ সূর্য সেখানে ওঠেই না।

ফিনিশ মিটিওরোলজিকাল ইনস্টিটিউটের কর্তব্যরত আবহাওযাবিদ ইয়ারি তইবোনেন জানান, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের শহর উতস্য়কির সবচেয়ে উত্তরের ‘নুয়রগাম’ গ্রামে সূর্যোদয় হয়েছে ১৫ মে রাত ১টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে আগামী ২৯ জুলাই রাত ১২টা ৪২ মিনিটে।


 

আরও যা পড়তে পারেনঃ

# বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন ৩০ জুন

# মানুষের চামড়ায় তৈরি বিভিন্ন জিনিসপত্র!

# কথা বলে হাতের আঙুলও!

# যেসব দেশে আত্মহত্যা বেশি

# বিড়ালের দ্বীপ!

# ১ জনের রক্তে প্রাণ বাঁচলো ২ লক্ষ জনের!


 

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G