নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৫ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

imagesনোয়াখালীর বেগমগঞ্জে জামায়াত নেতা ও আমানউল্যাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হকের নেতৃত্বে রোববার বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানোসহ ৫টি মামলা রয়েছে। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়।

বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, গত ১৯ জানুয়ারি উপজেলার বাংলাবাজারে গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের ওপর হামলার ঘটনায় ৩টি মামলার চার্জসিটভুক্ত আসামি। এছাড়া আমানউল্যাপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকনের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারস্থ ফার্নিচার দোকানে আগুন দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক সমকালকে জানান, আলমগীর হোসেনকে গ্রেফতারের পরপরই দ্রুত আদালতে প্রেরণ করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/লাভলি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G