বাজারে আসছে পেবলের নতুন স্মার্টওয়াচ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৩:৩৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

mw-630-pebble-watchস্মার্টওয়াচ নির্মাতা প্রতিষ্ঠান পেবল নতুন একটি স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে । আর মাত্র এক দিন পর স্মার্টওয়াচটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এই স্মার্টওয়াচের আগমন উপলক্ষ্যে ওয়েবসাইটে সময় গণনা শুরু করেছে পেবল। এ থেকেই অনেকে ধারণা করা নিয়েছেন নতুন স্মার্টওয়াচের আগমন সম্পর্কে।

পেবল ২০১৩ সালে প্রথম স্মার্টওয়াচ বাজারে নিয়ে আসে। স্মার্টওয়াচ নিয়ে গ্রাহকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছে প্রতিষ্ঠানটি। পেবলের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর পর্যন্ত প্রায় ১০ লাখের মতো স্মার্টঘড়ি বিক্রি করতে সমর্থ হয়েছে তারা।

অনেকেই ধারণা করছেন, এবার স্মার্টওয়াচে কিছুটা নতুনত্ব আনতে পারে পেবল। নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে স্মার্টওয়াচ তৈরির প্রতিযোগিতায় নেমেছে, তাতে করে নতুনত্ব না এনেই বা উপায় কি।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G