ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ১০:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্র্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadসুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার ঝুমগাঁও সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় ঝুমগাঁও সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারিছ আলীর (২৫) বাড়ি দোয়ারাবাজার উপজেলার ঝুমগাঁও গ্রামে।

পুলিশ জানায়, কাঠ কুড়ানোর জন্য বিকেল ৫টার দিকে হারিছ আলী ঝুমগাঁও সীমান্তের নো ম্যানস ল্যান্ড এলাকায় গেলে ভারতীয় এক খাসিয়া নাগরিক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে দৌড়ে সীমান্তের এপারে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম নেওয়াজ জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G