১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ইন্স্যুরেন্সের

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৫ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexশেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, ঘোষিত ১৫ শতাংশ লভ্যাংশের মধ্যে ৫ শতাংশ স্টক ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মার্চ, সকাল ১১টায়, বাংলাদেশ ইনষ্টিটিউশ অব এডমিনিষ্ট্রিশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইএএম), নিউ ইস্কাটন, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৭.০৪ টাকা।

কোম্পানীর লভ্যংশ প্রদান সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ মার্চ।

প্রতিক্ষণ/এডি/শিমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G