কারাফটকে গ্রেপ্তার বিএনপি নেতা শাহরিয়ার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ১০:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৪ পূর্বাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Sahriarজামিন পেয়েও কারামুক্ত হতে পারেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করলেও কারাফটক থেকে তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখায় কোতয়ালি থানা পুলিশ।

তবে ডা. শাহরিয়ারের জামিন লাভ এবং ফের গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেছেন কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘ডা. শাহরিয়ারের জামিনের ব্যাপারে শুনানির কথা থাকলেও শুনানি হয়নি।’

এদিকে ডা. শাহরিয়ারের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাসেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G