কলাবাগানে বাসে ককটেল, আহত ৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koktelরাজধানীর কলাবাগান এলাকায় ভিআইপি ২৭ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত ৮টা ১০ মিনিটে কলাবাগান মাঠের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীরা যাত্রীবাহী বাসে ককটেল হামলা চালালে এসময় পাঁচজন যাত্রী আহত হন।

এর আগে মগবাজার এলাকায় ককটেল হামলা চালানোর সময় একজনকে গণধোলাই দিয়ে রমনা থানায় সোপর্দ করেছেন পথচারীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার সূত্র এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

প্রতিক্ষণ /এডি/রিয়াজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G