আজ ঢাকায় আসছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৫ অপরাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

8e32a5c670f4e6b6c497f709e8b670d7-jimmy-wales-wikipedia-gp-bangladeshআজ ঢাকায় আসছেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস। ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। ঢাকায় চার ঘণ্টার অনুষ্ঠানে উইকিপিডিয়া প্রসঙ্গে কি–নোট উপস্থাপন করবেন তিনি।

এর আগে প্রশ্নোত্তরবিষয়ক ওয়েবসাইট কোরাতে জিমি ওয়েলস কখনো বাংলাদেশে এসেছেন কি না, তা নিয়ে কয়েকজন প্রশ্ন করেছিলেন। ২০১৩ সালের ২৬ জানুয়ারি সেই প্রশ্নের উত্তরে জিমি লিখেছিলেন, ‘আমি কখনো বাংলাদেশে যাইনি তবে সময় পেলে একদিন যাব। মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বেশ কয়েকবার তাঁর সঙ্গে আমি আলোচনা করেছি। তিনি আমাকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আমার কখনো সেভাবে যাওয়া হয়ে ওঠেনি।’

গত মঙ্গলবার ঢাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে জিমি ওয়েলসের ঢাকায় আসার বিষয়ে জানাতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে উইকিমিডিয়া বাংলাদেশ ও গ্রামীণফোন। এখানে জিমি ওয়েলসের আগমন ও ১০ বছর পূর্তির পূর্ণাঙ্গ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G