ন্যান্সির অনিশ্চয়তা কেটেছে

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৭:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ণ

ন্যানসিশ্রোতাদের কাছে ন্যান্সির নতুন অ্যালবাম ‘দুষ্টু ছেলে’র গানগুলো যদিও আগেই পৌঁছে গিয়েছিল কিন্তু সিডি আকারে অ্যালবাম প্রকাশ নিয়ে একরকম দুশ্চিন্তায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ন্যান্সি। কবে, কখন, কীভাবে এবং কোন ব্যানার থেকে নিজের নতুন একক অ্যালবামটি প্রকাশ করবেন তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে তাঁর সেই অনিশ্চয়তা কেটেছে। সিডি আকারে প্রকাশিত হচ্ছে ন্যান্সির নতুন অ্যালবামটি।
১৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় ‘দুষ্টু ছেলে’ অ্যালবামের মোড়ক খোলা হবে। নতুন বছরের বিশেষ আয়োজন হিসেবে অ্যালবামটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা।
অ্যালবাম প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘সিডি আকারে অ্যালবাম প্রকাশ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। পরপর বেশ কয়েকবার এর প্রকাশনার তারিখ পরিবর্তন করা হয়েছে। কিন্তু আর না। প্রযোজনা প্রতিষ্ঠানও অ্যালবামটি প্রকাশের তাগিদ দিয়েছে। তাই আগামী সোমবার অ্যালবামটি প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে। আশা করি, গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে। ’
‘দুষ্টু ছেলে’ অ্যালবামে গান রয়েছে মোট আটটি। সবগুলো গানের মিক্স ও মাস্টারিং করেছেন চিরকুট ব্যান্ডের পাভেল আরীন। এতে ‘তোমার আকাশে উঠেছিনু চাঁদ’ শিরোনামে একটি নজরুলসংগীতও রয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অ্যালবামের জন্য নজরুলসংগীত গাইলেন ন্যান্সি। বাকি গানগুলোর শিরোনাম হচ্ছে ‘দুষ্টু ছেলে’, ‘স্বপ্নডানা’, ‘ভুল মানুষ’, ‘নির্ঘুম রাত’, ‘মেঘের উল্লাস’, ‘বনমালী’ ও ‘নেকড়ের গর্জন’।

গত বছরের ২৫ জুলাই থেকে গ্রামীণফোন, বাংলালিংক ও রবির মোবাইল রেডিওতে প্রকাশ করেন ন্যান্সি। গানগুলো প্রকাশের পর অনেক সাড়া পেয়েছেন বলে জানান এই শিল্পী।
অ্যালবামের কাজ ছাড়া ন্যান্সি এখন চলচ্চিত্রের গানেও নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। ভালোবাসা দিবসে ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির অডিও অ্যালবাম প্রকাশের কথা রয়েছে। এই ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দুটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। তবে দেশের রাজনৈতিক অস্থিরতার জন্য স্টেজ শোয়ের মৌসুমেও আপাতত এর কাজ তেমন নেই বলে জানিয়েছেন ন্যান্সি।
সম্প্রতি ন্যান্সি ও তাঁর স্বামী পিয়ানো শেখা শুরু করেছেন। নিজের মনের খোরাকের জন্যই এই পিয়ানো শেখা বলে জানান তিনি। ন্যান্সির প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসা অধরা’। এরপর ‘রঙ’ নামে আরেকটি অ্যালবাম প্রকাশিত হয়। ‘দুষ্টু ছেলে’ তাঁর তৃতীয় একক গানের অ্যালবাম।
বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী হিসেবে নিজেকে সফলভাবে উপস্থাপন করে আসছেন নাজমুন মুনিরা ন্যান্সি। সিনেমার গান গেয়ে ২০১২ সালে সেরা সংগীতশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গানের জন্য ‘মেরিল-প্রথম আলো’ তারকা জরিপেও পাঁচবার মনোনীত হয়েছেন সেরা সংগীতশিল্পী হিসেবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G