এসআলম কোল্ড রোল্ড ১৫ শতাংশ লভ্যাংশ দেবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

S_alom_cold_rold_939960254পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এসআলম কোল্ড রোল্ড কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৩০ সেপ্টেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ডিএসই সুত্রে জানা যায় আগামী ২৮ মার্চ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় চট্টগ্রামের স্মরণিকা কমিউনিটি সেন্টারে এ সভা করা হবে।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা।

এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মার্চ।
প্রতিক্ষণ/এডি/সাবা

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G