উভয় পুঁজিবাজারে সূচক বাড়ছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ২:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_2_BG_606337170দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দাম।

এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৭৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৩২ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩১ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫১ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫১৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

প্রতিক্ষণ/এডি/রিফাত

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G