মান্নার দেখা পেলেননা স্ত্রী-সন্তান

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৪:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

manna 2রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করতে পারেননি তার স্ত্রী মেহের নিগার ও মেয়ে নিলম মান্না।

বৃহস্পতিবার দুপুর ২টায় মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) মান্নার সঙ্গে দেখা করতে আসলে তাদের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়।

এসময় তাদেরকে  ডিসি (মিডিয়া) মাসুদুর রহমানের অনুমতি নিয়ে আসার জন্য বলা হয়।

পরে তারা মিডিয়া সেন্টারে যান এবং মাসুদুর রহমানকে না পেয়ে তাকে ফোন করেন। এ সময় মাসুদুর রহমান জানান, রিমান্ডে থাকা আসামির সঙ্গে দেখা করার কোনো বিধান নাই। দেখা করতে হলে আদালতের অনুমতি লাগবে।

মান্নার স্ত্রী মেহের নিগার সাংবাদিকদের বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি নিয়মিত কিছু ওষুধ খান। সেগুলো দেবার জন্য ডিবি কার্যালয়ে আমরা এসেছিলাম।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G