মুন্সীগঞ্জে বাসচাপায় নিহত ১
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে জেলার শ্রীনগর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
হাষাড়া হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল বাসটি। পথে শ্রীনগরের সমশপুর এলাকায় পথচারী ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
প্রতিক্ষণ /এডি/লিমন
























