শর্টকাট ভাইরাস থেকে রক্ষা পেতে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

images35-300x165আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা শর্টকাট নামক ভাইরাসটির সঙ্গে মোটামুটি সবাই পরিচিত। কারণ এই ভাইরাসটি আপনার কম্পিউটারে পেন ড্রাইভ, রিমুভেবল ডিস্ক যেমন মেমোরি কার্ড অথবা ইন্টারনেট ব্যাবহারের সময় বিভিন্ন ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয়ভাবে চলে আসে।

অনেক সময় লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাসও এই শর্টকাট ভাইরাসগুলোকে কম্পিউটারে প্রবেশ ঠেকাতে পারে না। কিন্তু আনেকেই জানেন না যে এটি আসলে কোনও ভাইরাস নয়, এটি হলো ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট এটিকে সংক্ষেপে VBS Script বলা হয়ে থাকে।

কয়েকটি ধাপ অনুসরণ করলে আমরা এর থেকে মুক্ত থাকতে পারি। চলুন তাহলে জেনে নিই সে সম্পর্কে।

** এই পদ্ধতিটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর ‘ উইন্ডোজ সেভেন ও উইন্ডোজ এক্সপি’তে কাজ করবে।

আক্রান্ত কম্পিউটারটিকে শর্টকাট ভাইরাস মুক্ত করতে:

১. কি-বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।

২. PROCESS ট্যাবে যান।

৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।

৪. End Process এ ক্লিক করুন।

৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।

৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।

৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।

৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।

৯. এখন RUN এ যান।

১০. wscript.exe লিখে ENTER চাপুন।

১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।

আক্রান্ত পেনড্রাইভ থেকে রক্ষা পেতে:

১. RUN এ যান।

২. wscript.exe লিখে ENTER বাটনটি চাপুন।

৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY এ করুন। এবার কারও পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ঢুকবে না।

প্রতিক্ষণ/এডি/জয়

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G