নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:৩২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

images

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণঞ্জের রূপগঞ্জে ট্রাক ও বেবিট্যাক্সির মধ্যে সংঘর্ষে এক শিশুসহ চার জন নিহত হয়েছেন।

 নিহতরা হলেন, ইমন (৩), মোজাম্মেল (৪০), কাদির (৬০) আকলিমা (২৫)। এদের মধ্যে মোজাম্মেল বেবিট্যাক্সি চালক।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কর্নগোপ এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চার জন। খবর বাসসের

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, সকালে সিলেট থেকে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইমন, মোজাম্মেল ও কাদির মারা যায়। পরে স্থানীয় একটি ক্লিনিকে মারা যায় আকলিমা।

ওসি জানান, গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

 

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G