ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

iranইরানের রাজধানী তেহরানের উত্তরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জন নিহত হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মালিকানাধীন এ হেলিকপ্টারটি তেহরানের উত্তরে দারবান্দ এলাকায় বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে ইরানি গণমাধ্যম ইঙ্গিত দিয়েছিল যে, হেলিকপ্টারটি ইরানের বিমানবাহিনীর।

পরে ইরান হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়্যাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী আহমাদাবাদী ফার্স নিউজকে জানিয়েছেন যে, হেলিকপ্টারটি রেড ক্রিসেন্ট সোসাইটির মালিকানাধীন ছিল এবং দুর্যোগ ব্যবস্থাপনার একটি মহড়ায় অংশ নিচ্ছিল। তিনিও নিশ্চিত করেছেন যে, পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি দুর্যোগ ব্যবস্থাপনার একটি মহড়ায় অংশ নিচ্ছিল।

শেমিরানাত জেলার গভর্নর এরইমধ্যে হেলিকপ্টারের তিন আরোহী নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G