চট্টগ্রামে ১৭টি পেট্রোল বোমা উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১০:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫০ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

petrolচট্টগ্রামের গোসাইল ডাঙ্গা নামক এলাকা থেকে ১৭টি পেট্রল বোমা, ১৬টি ককটেল, দুই কেজি গানপাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টার দিকে বন্দর থানা এলাকায় একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে এগুলো উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি (তদন্ত) রণজিৎ রায় গণমাধ্যমকে জানান,  কয়েকদিন আগে বন্দর এলাকায় ককটেল ছোঁড়ার সময় এক যুবককে আটক করা হয়। ওই যুবক পুলিশকে জানায়, ইমরান নামে এক যুবক তাকে টাকা দিয়েছে ককটেল ছোঁড়ার জন্য।

বৃহস্পতিবার কুমিল্লা থেকে ইমরানকে (১৮) আটক করে চট্টগ্রাম আনা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গোসাইল ডাঙ্গা এলাকা থেকে ১৭টি পেট্রল বোমা ও ১৬টি ককটেল, দুই কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G