তেজগাঁওয়ে যুবক খুন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৩:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

murderরাজধানীর তেজগাঁওয়ে সাইফুল ইসলাম বাদশা (২৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকাল ৯ টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কল্লোল গ্রুপের ওয়্যারহাউসে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করলেও তাৎক্ষণিকভাবে নিহত বাদশার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাদশাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/হামিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G