গ্রেফতার এড়াতে দেখা করেননি কামারুজ্জামানের ছেলেরা

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

20120229-kamruzzaman-460_98মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে তাঁর স্ত্রীসহ আট সদস্য শনিবার কারাগারে দেখা করেন।

কারাগারে সাক্ষাতের জন্য যাওয়া আট সদস্যের মধ্যে ছিল না তার কোন ছেলে। এর কারণ হিসেবে জানা গেছে গ্রেফতার এড়াতেই তারা শনিবার কারগারে যাননি।

জানা যায়, কামারুজ্জামানের মোট পাঁচ ছেলে ও এক মেয়ে। পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে হাসান ইকবালসহ হাসান ইমাম ও আহমেদ হাসান দেশে রয়েছেন। অন্য দুই ছেলে দেশের বাইরে রয়েছেন।

হাসান ইকবাল জানান, এরই মধ্যে আমার দুই আত্মীয়কে মিরপুরের বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আশঙ্কা ছিল সাক্ষাতে গেলে কারাগারের গেট থেকে আমাদেরও গ্রেফতার করা হতে পারে। এ কারণেই আমরা শনিবার কারাগারে বাবার সঙ্গে দেখা করতে যায়নি। তবে শেষ মুহূর্তে হলেও আমরা কারাগারে বাবার সঙ্গে দেখা করব।

প্রতিক্ষণ/এডি/রবি

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G