হাইডেলবার্গ সিমেন্ট ৩৮০ ভাগ লভ্যাংশ দেবে

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৬:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

indexপুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৪ সমাপ্ত অর্থবছরে তাদের বিনিয়োগকারীদের ৩৮০ ভাগ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

আগামী ১৫ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণে এই সভা হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মার্চ।

কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৮৮ পয়সা ও শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৫ টাকা ৪৬ পয়সা।

প্রতিক্ষণ/এডি/হাসিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G