অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতারের দাবি হেফাজতের

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৭:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

hefajat-logo-3লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের অতিদ্রুত গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার বিকেলে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামী এ প্রতিবাদ ও গ্রেফতারের দাবি জানান।

পাশাপাশি মূল হত্যাকারীদের চিহ্নিত করার আগেই হত্যার দায় ইসলাম ও মুসলমানদের উপর উদ্দেশ্যমূলকভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, মন্তব্য করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, আনসারুল্লাহ বাংলাটিম নামে কথিত ভূঁইফোড় একটি সংগঠনের অভিজিৎ হত্যার দায় স্বীকারের দাবির সত্যতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত না করে এবং হত্যা তদন্তের রিপোর্ট প্রকাশের আগেই ইসলাম ও মুসলমানদের উপর ঢালাওভাবে দোষারোপ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ষড়ষন্ত্র।

প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারলে এ হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের গুজব ও ধোঁয়াশা তৈরি হতে থাকবে বলেও তারা মন্তব্য করেন।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G