বাসে পেট্রোল বোমা হামলা, সাংবাদিকসহ দগ্ধ ৪

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

petrolরাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর ইয়ামিন ফাস্টফুড দোকানের সামনে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এতে বেসরকারি টেলিভিশন ৭১ এর এক সাংবাদিকসহ চারজন দগ্ধ হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে যাত্রীবাহী বাসটিতে দুর্বৃত্তরা পেট্রোলবোমা হামলা চালায়। পেট্রোলবোমায় দগ্ধ হয়েছেন ৭১ টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরেফিন শাকিল (২৫), মহাখালী টিএন্ডটি মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাবিনা করিম টুম্পা (২০) ও তার খালাত বোন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ল’র ছাত্রী কুন্তলা শিকদার (২২) এবং নির্মাণ শ্রমিক হলেন মো. নাজিম (১৬)।

আহতদের প্রথমে আল রাজি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ /এডি/রাহাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G