পুরান ঢাকায় প্রাইভেটকারে আগুন

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

car fireরাজধানীর পুরান ঢাকায় পার্কিং করা একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় ওই এলাকায় আরও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরনো ঢাকার লক্ষ্মীবাজারে কবি নজরুল কলেজের সামনে হঠাৎ করেই কয়েকজন যুবক একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।

পরে স্থানীয়রা সে আগুন নিভিয়ে ফেলে।

প্রায়ই একই সময়ে পাশে আরেক দল যুবক বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর শুরু করে। তবে খবর পেয়ে পুলিশ আসলে পালিয়ে যায় তারা ।

প্রতিক্ষণ /এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G