আজও সূচকের নিন্মমূখী প্রবণতা

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১১:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

dse_1_867247071দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতে মূল্যসূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

আগের কার্যদিবস রোববার (১ মার্চ) লেনদেন হয়েছিল মোট ৩৩৬ কোটি ৬৫ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক সামান্য বেড়ে ৮ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ১২ হাজার ১৮ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

লেনদেন হয় মোট ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

প্রতিক্ষণ/এডি/জামান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G