সূচকে ওঠানামা

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

dse_2_358336532দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৬৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১২৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭২৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট কমে এক হাজার ৭৫১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১১৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৫ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
প্রতিক্ষণ/এডি/জামান

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G