আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ১৯৬

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৭:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

2702_afghanistansnow_a.ashxতুষার ধসে গত এক সপ্তাহে আফগানিস্তানের পানশির প্রদেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ এ। সোমবারও (২ মার্চ) এই পাহাড়ী প্রদেশে ১০টি তুষারধসের ঘটনা ঘটে। তবে এসব ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আফগান রেডক্রসের দুর্যোগ বিভাগের প্রধান বাব জান হাকিমি জানিয়েছেন, গত সপ্তাহে ৪০টি বরফ ধসের ঘটনা ঘটে পানশির এলাকায়। আকাশ এবং স্থল, উভয় পথেই উদ্ধার কাজ এবং জরুরি সহায়তা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

তবে উদ্ধারকর্মীরা এখনো এই এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অংশে এখনও পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এদিকে আফগান প্রেসিডেন্ট  আশরাফ ঘানি শনিবার (২৮ ফেব্রুয়ারি) পানশির সফর করেন এবং নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত পানশির একটি ছোট পাহাড়ী প্রদেশ। এই অঞ্চলের বেশিরভাগ অধিবাসীই দরিদ্র। কৃষি কাজ, পশুপালন অথবা মুদিদোকান চালানোর মতো ছোটখাটো ব্যবসা পরিচালনার মাধ্যমে জীবন নির্বাহ করে থাকেন তারা।

 

 

প্রতিক্ষণ/এডি/নয়ণ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G