নির্ঝর আহমেদ প্লাবনের কবিতা
কাব্যকণা
নির্ঝর আহমেদ প্লাবন
বাংলাদেশে লাশের মিছিল 
দু:খ রাখি কই
সোনার বাংলার এমন সুরুত
রক্তে ফোটে খই ।
চক্ষু দিয়ে আগুন জ্বলে
হৃদয় ফেটে চির
দেশদ্রোহীদের কলজে ছেঁড়ে
নেই কি এমন বীর ?
এ দেশ আমার এ দেশ তোমার
নয় কোনো নেতার
দেশ গড়তে শপথ নাও
মুটে, মজুর, ছুঁতার ।
তোমরা তরুণ তোমরা যুবক
তোমরা দেশের মাথা
এগিয়ে যাও দৃপ্ত পদে
যতই আসুক বাধা ।
আসছে মিছিল দিচ্ছে স্লোগান
নির্যাতিত জাতি
দেশ বাঁচাতে চাঁড়াল বুকে
কষে মারো লাথি ।
লাথির ঘায়ে মুষড়ে পড়ুক
মীর জাফরের সেনা
একাত্তরের স্বাধীনতা
তাজা রক্তে কেনা ।
রক্ত দিয়ে দেশ গড়েছি
রক্ত দিয়েই রুখব
মুক্ত-স্বাধীন বাংলাদেশে
প্রেমের সমাজ গড়ব ।
























