ইরাকে চার নেতাকে খুন করলো আইএস

প্রকাশঃ মার্চ ২, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৭ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

seglkysqইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের হাতে আটক চার ইরাকি উপজাতীয় নেতাকে গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে।

সোমবার ইন্টারনেটে তিকরিত প্রদেশের ওই চার উপজাতীয় নেতাকে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। এতে, মুখোশ পরা এক জঙ্গিকে তাদের পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করতে দেখা যায়।’

খবর- এএফপি

হত্যা করা ওই চারজনকে তিকরিতের উত্তরাঞ্চলীয় একটি উপজাতির নেতা হিসেবে উল্লেখ করে ভিডিওতে বলা হয়, ‘আইএসবিরোধী অভিযানে ইরাকি সরকারকে সহযোগিতার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে।’ তবে উপজাতিটির নাম উল্লেখ করা হয়নি ভিডিওতে।

 নয় মাস ধরে তিকরিত শহরটি নিজেদের দখলে রেখেছে আইএস জঙ্গিরা। সোমবার শহরটি পুনর্দখলে অভিযান শুরু করেছে ইরাকি সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য।  গত রোববার আইএসের বিরুদ্ধে সমন্বিত এ অভিযান শুরুর ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। এতে নিয়মিত বাহিনীর পাশপাশি শিয়া স্বেচ্ছাসেবক, পুলিশ ও কয়েকটি সুন্নি উপজাতি যোগ দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/নয়ণ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G