সোনালী ব্যাংকের নতুন ডিএমডি আবদুর রউফ

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১২:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Sonali_bank_Dmd_699849347মো. আবদুর রউফ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে দায়িত্ব পালন করছেন। বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি আইসিবিতে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

আবদুর রউফ ব্যবস্থাপনায় মাস্টার্স। চাকরিজীবনে তিনি কর্মসংস্থান ব্যাংকের মহাব্যবস্থাপক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগ ও শাখার দায়িত্ব পালন করেছেন।

মো. আবদুর রউফ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন ২৫ ফেব্রুয়ারি।

আবদুর রউফ ডিএআইবিবির একজন আজীবন সদস্য। ব্যক্তিগতভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও জড়িত।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G