স্যাটেলাইট থেকে ঝড় বৃষ্টির লাইভ করল নাসা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৪ অপরাহ্ণ

তথ্য প্রযুক্তি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

image_193922.35374-nasa2315সম্প্রতি নাসা প্রকাশ করল প্রথম গ্লোবাল রেইনফল ও স্নোফল ম্যাপ যেখানে একনজরে পৃথিবীর সবজায়গার আবহাওয়া একটি ম্যাপে প্রায় রিয়েল টাইমে ধরা পড়বে। সেক্ষেত্রে পৃথিবীর বুকে বড় বিপর্যয় এলে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া যাবে বলে মনে করছেন JAXA ও নাসার বিজ্ঞানীরা।

গ্লোবাল প্রেসিপিটেশন মেজারমেন্টের (GPM) মাধ্যমে ৩০ মিনিট অন্তর অল্প বৃষ্টি ও তুষারপাতের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাঠাতে সক্ষম। ঠিক একইসঙ্গে দক্ষিণ মহাসাগরের উপর বড় ঝড়ের উত্পত্তির খবর মিলবে এই জিপিএমের মাধ্যমে। অর্থাত জুলাইয়ের প্রথম দিকে আটলান্টিক মহাসাগরে উপর হ্যারিকেন হোক অথবা প্রশান্ত মহাসাগরের উপরে বয়ে যাওয়া টাইফুন পাশাপাশি দুটি তথ্য আমরা বিস্তারিত পেতে থাকব।

জিপিএমের প্রোজেক্টের এক বিজ্ঞানী গেইল স্কোফ্রনিক-জ্যাকসন জানান, ‘ইংল্যান্ডের হাল্কা বৃষ্টির সঙ্গে ভারতের মৌসুমি বায়ুর সব রকম তথ্য জিপিএম দিতে থাকবে।’ তিনি আরও জানান, ‘তুষার ও বৃষ্টিপাতের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য থ্রিডি ভিউর মধ্যমে দেখতে পাব। এছাড়ও জিপিএম ভবিষ্যৎবাণী করতে পারবে ঝড়বৃষ্টির পরিমাণ ও কার্যকাল।’ সুত্র-ওয়েবসাইট

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G