পাসওয়ার্ড ছাড়া যারা আপনার ফেসবুকে প্রবেশ করে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ১:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৮ অপরাহ্ণ

তথ্য প্রযুক্তি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

facebookআপনি কি জানেন যে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড ছাড়াই কয়েকজন মানুষ প্রবেশ করতে পারেন। আর এ অধিকার রয়েছে ফেসবুকের কয়েকজন কর্মকর্তার । তবে কাস্টমার সাপোর্ট সেট-আপ দেওয়ার জন্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো কর্মকর্তা এর অপব্যবহার করেন, তবে সঙ্গে সঙ্গেই তার চাকরি যাবে।

আরো বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের নানা সেবা দিতে কয়েকজন কর্মকর্তা পাসওয়ার্ড ছাড়াই সরাসরি যেকোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। খুব কঠিন নিরাপত্তার মাঝে এ কাজ করা হয়। যারা এর দায়িত্বের রয়েছেন, নিরাপত্তার সঙ্গে যাবতীয় কাজ করা তাদের চাকরির দায়িত্বের মধ্যে পড়ে। তবে তারা কি করছেন, তা পর্যবেক্ষণ করা হয়।

ফেসবুকের এক মুখপাত্র জানান, অ্যাকাউন্টের সন্দেহজনক আচরণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে দুই ভাগে কাজ ভাগ করে নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে এই পদ্ধতি সম্পর্কে রিপোর্ট জমা পড়ে। নিরাপত্তা ব্যবস্থাপনার পুরোপুরি স্বাধীন দুটো দল এই রিপোর্ট পর্যবেক্ষণ করে। অপব্যবহারের ক্ষেত্রে কঠিন ব্যবস্থা গ্রহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

তবে যেহেতু কারো অ্যাকাউন্টে কেউ না কেউ প্রবেশ করতে পারছেন, কাজেই তার গোপনীয়তা কতখানি গোপন থাকলো, সে প্রশ্নটা থেকেই যায় । ভেঞ্চার বিট এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G