বিপিডিবি বিদ্যুৎ কিনবে সামিট পাওয়ার থেকে

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ২:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

CSE-logoপুঁজিবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ারের মালিকানাধীন দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

সিএসই সূত্র জানায়, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ও সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ লিমিটেড নামে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ কিনবে বিপিডিবি। দুটি বিদ্যুৎ কেন্দ্রের ৪৯ শতাংশ শেয়ারের মালিকানায় রয়েছে সামিট পাওয়ার।

এজন্য সরকারের সঙ্গে চুক্তির আলোকে সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী দুটি ইউনিটের সঙ্গে চুক্তি সই করেছে বিপিডিবি।

বরিশাল পাওয়ার লিমিটেডের উৎপাদনক্ষমতা ১১০ মেগাওয়াট ও নারায়ণগঞ্জ ইউনিটের উৎপাদনক্ষমতা হচ্ছে ৫৫ মেগাওয়াট। দুটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রই ডিজেল চালিত বলেও সূত্রটি জানায়।

প্রতিক্ষণ/এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G