হরতাল বাড়লো শুক্রবার পর্যন্ত

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hartalbঅনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের সময়সীমা আবারও বাড়লো।

চলমান হরতালের সঙ্গে আরো ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ৬ টা পর্যন্ত করা হয়েছে।

একই সঙ্গে আগামী বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণমিছিল করবে বিরোধী জোট।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের পক্ষে এই কর্মসূচির কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

এর আগে গত রোববার থেকে ৭২ ঘণ্টা হরতালের ডাক দেয় ২০ দলীয় জোট।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এরসাথে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকিদিন গুলোতে চলছে হরতাল।

প্রতিক্ষণ /এডি/আনিস

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G