আলোচনা করে নির্বাচন দিন

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৭:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

36936_bসবাইকে ডেকে আলোচনা করে নির্বাচন দেন’ –প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি)  সভাপতি আ স ম আবদুর রব।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে রাজধানী ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তিনি এ আহ্বান জানান।

‘ঐতিহাসিক ৩রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ দিবস’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঐতিহাসিক ৩রা মার্চ উদযাপন পরিষদ, একাত্তর।

আলোচনার প্রধান অতিথি আ স ম আবদুর রব বলেন, হরতাল অবরোধের নামে একপক্ষ আগুনে পুড়িয়ে মানুষ মারছে, আর অন্যপক্ষ হত্যা করছে ক্রস ফায়ারে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি সবাইকে ডেকে আলোচনা করে একটা নির্বাচন দেন। এরপর আপনি মরণ পর্যন্ত ক্ষমতায় থাকেন, আপত্তি নাই।’

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G