দুবাইয়ে কমছে বাড়ি ভাড়া

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৮:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

7cb998ce9942c5707910529f2a023980চলতি বছরে কয়েক হাজার অ্যাপার্টমেন্ট এবং বাড়ির কাজ শেষ হওয়ায় ২০১৬ সাল থেকে দুবাই শহের উল্লেখযোগ্যহারে বাড়ি ভাড়া কমে যাবে।

দুবাইয়ে গত বছরের শেষ চতুর্থাংশে ২০১৩ সালের একই সময়ের তুলনায় অ্যাপার্টমেন্ট ভাড়া ৭ শতাংশ বেড়েছে। বাড়ি ভাড়াও বেড়েছে ৪ শতাংশ। সেই সঙ্গে অফিস ভাড়া বেড়েছে ১২ শতাংশ। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দ্বিতীয়াংশে আবাসন খরচ অন্তত ৫ শতাংশ কমে আসবে।

এস্টেকোর ব্যবস্থাপনা পরিচালক জন স্টিভেনস জানান, আমিরাতের ভাড়াটিয়াদের জন্য এটি সুখবর। আসছে মাসগুলোয় অনেক নতুন বাড়ি এবং অ্যাপার্টমেন্ট প্রস্তুত হবে। অন্তত ১২ হাজার অ্যাপার্টমেন্ট এবং ২ হাজার বাড়ি এ বছরই প্রস্তুত হবে। এই নতুন সরবরাহ দুবাইয়ে ভাড়া কমায় বেশ প্রভাব ফেলবে।

রিয়াল এস্টেট কোম্পানি এস্টেকোর সাম্প্রতিক ‘দুবাই সম্পত্তি পর্যালোচনা ২০১৪ হাইলাইট এবং ২০১৫ আউটলুক’ শীর্ষক এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G