বাস চালকের শরীরে পেট্রোল ঢেলে আগুন

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৯:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

narayonganjনারায়ণগঞ্জ শহরের কালিরবাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

এসময় বাস থেকে লাফ নিয়ে নামার পর চালক জাহাঙ্গীর আলমের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে তারা।

গুরুতর অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নগরীর নবাব সিরাজদৌল্লাহ সড়কের কালিরবাজার এলাকায় বাসটিতে আগুন দেয়া হয়।

জাহাঙ্গীর আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হুরজাপুর এলাকার আতাউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৭ টার দিকে কালিরবাজার এলাকায় নারায়ণগঞ্জ-চাঁপাইনবাগঞ্জ রুটে চলাচলকারী আলট্ট্রা মডার্ন পবিরহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৩৫১৮) একটি বাস যাত্রী নামিয়ে উকিলপাড়া এলাকায় কাউন্টারে যাচ্ছিল।

বাসটি কালীরবাজার এলাকায় পৌঁছা মাত্র ৬/৭ জন দুর্বৃত্ত বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় চালক বাস থেকে লাফিয়ে পড়লে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয়।

আশপাশের লোকজন একটি ত্রিপল এনে তাকে ঢেকে দিলে আগুন নিভে যায়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ /এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G