একসঙ্গে ৩৮০০ যুগলের বিয়ে !

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

marriage jugolএকসঙ্গে ৩৮০০ যুগলের বিয়ে! এমন ঘটনাই ঘটেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের সদর দফতরে।

মঙ্গলবার কয়েক হাজার যুগল এক গণবিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

তাদের ‘ধর্মগুরু’ এবং চার্চের প্রতিষ্ঠাতা সান মিউং মুনের মৃত্যুর পর থেকে এটি ছিল তৃতীয় গণবিয়ের ঘটনা।

বিয়ের পোশাক পরিহিত প্রায় তিন হাজার ৮শ’ যুগল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্বাঞ্চলের গাপিয়ংয়ে এ গণবিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এদের অধিকাংশ তরুণ-তরুণী।

এ ধরনের গণবিয়ে সাধারণত বড় খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে। ২০১২ সালের সেপ্টেম্বরে ৯২ বছর বয়সে নিউমোনিয়া জটিলতায় মুন মারা যান। তার ৭২ বছর বয়সী বিধবা স্ত্রী হ্যাক জা হান মঙ্গলবারের এ গণবিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ষাটের দশকের শুরুতে এ চার্চে গণবিয়ে শুরু হয়। প্রথম দিকে এ ধরনের বিয়েতে অল্পসংখ্যক যুগল অংশ নিলেও পরে এ সংখ্যা ক্রমেই বাড়তে থাকে।

তবে মঙ্গলবারের গণবিয়েতে অংশ নেয়া অধিকাংশ যুগল আগে থেকেই বিবাহিত ছিলেন। তারা তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পুনরায় এ গণবিয়েতে এসেছেন।। এ ছাড়া ৮শ নতুন যুগল এ গণবিয়েতে অংশ নেন। সূত্র : এএফপি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G