এডিআর বকেয়া কর আদায়ে জোরদার হচ্ছে

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Nojibul_Rahamansmজাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান বকেয়া কর আদায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) জোরদার করার নির্দেশ দিয়েছেন।

জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে কর মামলাগুলো এডিআর’র মাধ্যমে সমাধান বিষয়ে এক সভায় তিনি এ নির্দেশ দেন।আয়কর, শুল্ক ও মূসক অনুবিভাগের মামলায় প্রায় ২৮ হাজার কোটি টাকা আটকে রয়েছে বলে সভায় জানানো হয়েছে।

সভায় মামলা দ্রুত নিষ্পত্তিতে করদাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন পর্যায়ে ওয়ার্কশপ, সেমিনার, মতবিনিময় ও প্রচারণা চালাতে কর্মকর্তাদের নির্দেশ দেন চেয়ারম্যান।

বিকল্প বিরোধ পদ্ধতির মাধ্যমে দ্রুততম সময়ে কর, মূসক ও শুল্ক সংশ্লিষ্ট অনিষ্পন্ন মামলা নিষ্পত্তি করে কর আদায় সহজ হবে বলে মনে করেন চেয়ারম্যান।

সভায় জাতীয় রাজস্ব বোর্ড সদস্য বেগম জাহান আরা সিদ্দিকী, কালিপদ হালদার, খন্দকার মো. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ড মঙ্গলবার কর মামলাগুলো এডিআর’র মাধ্যমে সমাধান বিষয়ে এক সভায় নজিবুর রহমান এ নির্দেশ দেন।

প্রতিক্ষণ/এডি/আসাদ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G