আইএসের আদলে এবার বোকো হারামের শিরচ্ছেদের ভিডিও

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৫:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

boko_haram_421147608ইসলামিক স্টেটের (আইএস) অনুকরণে দুই নাইজেরীয় নাগরিকের শিরশ্ছেদ করে ধারণকৃত ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠন বোকো হারাম।

আরবি, ইংরেজি এবং ফরাসি ভাষায় সাব-টাইটেলযুক্ত ছয় মিনিটের ওই ভিডিওটি সোমবার (৩ মার্চ) টুইটারে পোস্ট করে বোকো হারামের মিডিয়া শাখা। শিরশ্ছেদের শিকার হতভাগ্য দুই ব্যক্তিকে সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করে বোকো হারাম।

ভিডিওতে দেখা যায়, পেছনে হাত বাঁধা অবস্থায় দু’জন লোক হাঁটুতে ভর করে বসে আছে। আর তাদের পেছনে চকচকে ছোরা হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ওই ঘাতকই পরে তাদের শিরশ্ছেদ করে।

ভিডিওটির অনুবাদকৃত অনুলিপিতে নিহত দুই ব্যক্তির একজনের পরিচয় জানা গেছে। ওই ব্যক্তি নিজেকে নাইজেরিয়ার বাগা শহরের একজন কৃষক বলে দাবি করেন। তিনি জানান, তাকে পুলিশ বলেছিলো, তার এলাকার মানুষদের সম্পর্কে তথ্য দিলে, তাকে এমন পরিমাণ অর্থ দেওয়া হবে যাতে সে আর দরিদ্র কৃষক থাকবে না।

প্রতিক্ষণ/এডি/ই রা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G