খালেদাকে কোরআন শরীফ উপহার দিলেন ব্যবসায়ী

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৬:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Gulshan_bg_313409106বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র কোরআন শরীফ উপহার দিলেন এক ব্যবসায়ী। মো. কামাল হোসেন নামে ওই ব্যক্তি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার পিতার নাম মৃত হোসেন লালু মিয়া বলে তিনি জানান।

বুধবার (৪ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই কোরআন শরীফ দিতে আসেন তিনি।

কোরআন শরীফটি চেয়ারপার্সনের পক্ষ থেকে তার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবীর খান গ্রহণ করেন।

মো. কামাল হোসেন জানান, গত ৪ জানুয়ারি তার বাবা মারা গেছেন। তার আত্মার শান্তি কামনার জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ব্যক্তিকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করার মানত করেছিলেন তিনি। এই কারণে খালেদা জিয়াকে একটি কোরআন শরীফ দিতে এসেছেন তিনি।

তিনি বলেন, খালেদা জিয়া অথবা এই অফিসের যে কেউ পবিত্র কোরআন শরীফ পাঠ করলে তাদেরও মঙ্গল হবে,আমাদেরও সোয়াব হবে।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G