মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির নম্বর অপরিবর্তিত

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150304083052_image_295_62316-505x350বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি ডেন্টাল কলেজের ক্ষেত্রেও নূন্যতম পাশ নম্বর ৪০ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ১২০ নম্বরপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের ভর্তি করা যাবে এবং উক্ত ছাত্র/ছাত্রীদের লিখিত পরীক্ষায় নূন্যতম ৪০ নম্বর পেতে হবে মর্মে গৃহীত সিদ্ধান্ত বহাল রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।
লিখিত ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন কলেজে বিডিএস কোর্সে ভর্তি করা হবে না।
প্রতিক্ষণ/এডি/তৌহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G