বেনাপোল কাস্টমসে নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

full_1602061584_1418636694যশোরের বেনাপোল স্থলবন্দর কাস্টমস হাউজের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এএফএম আবদুল্লাহ। এর আগে তিনি বেনাপোলে কাস্টমস হাউজে সহকারী কমিশনার হিসাবে কাজ করেছেন।

এদিকে, বিদায়ী কমিশনার মাহাবুবুজামানকে বদলি করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)।রাজস্ব আয়ে পরিবর্তন আনতে ২৬ ফেব্রুয়ারি ৬ কাস্টমস কমিশনারের দফতর বদলির আদেশ জারি করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। ওই আদেশে এএফএম আবদুল্লাহকে বেনাপোল কাস্টমসে ও বেনাপোল কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামনকে এনবিআরে বদলি করা হয়।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন নতুন কমিশনার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (০৪ মার্চ) বিকেল ৪টায় সাবেক কমিশনার মাহাবুবুজামানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।

প্রতিক্ষণ/এডি/রবিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G