৪০ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার চার

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

yaba-নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

রাজধানীর বাড্ডা এলাকায় একটি প্রাইভেট কারের সিটের নিচ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পূর্ব তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রাইভেট কারসহ ৪ জনকে গ্রেফতার করেছে ।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায়, টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কয়েকটি মাদক ব্যবসায়ী চক্র রাজধানীর বিভিন্ন স্থানে তা সরবরাহ করে। মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন কর্মকর্তারা।

এ ঘটনায় বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G