আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৮:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

sahmaসংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহজাহান মজুমদার খোরশেদ (৪২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও ৩ জন ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২ দিকে আবুধাবী শাহমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ কুমিল্লা চৌদ্দগ্রামের আতার আলী মজুমদারের ছেলে । আহতরা হলেন- নিহতের স্ত্রী মাহমুদা আক্তার লিজি (৩০) এবং ২ মেয়ে লামিশা মজুমদার (৬) ও লামিয়া মজুমদার (৪)।

নিহতের আত্মীয় ছালেহ আহম্মেদ জানান, বুধবার আসরের পর আবুধাবি আল রাবাহ থেকে গাড়ি করে সপরিবারে (৪ মার্চ) বন্ধুর বাসায় যান শাহজাহান। বাসা থেকে ফিরে আসার সময় বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১২ দিকে আবুধাবী শাহমা নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তার‍া।

আহতদের আবুধাবি আল-রাহবা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G