স্কুল মাঠে সড়কের নির্মাণ সামগ্রী

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৮:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150305081257_mময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক সংস্কার কাজ করার জন্য দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। সড়ক থেকে বিদ্যালয়ের দরজা পর্যন্ত পাথর ও অন্যান্য নির্মাণ সামগ্রী পাহাড় সমান উঁচু করে রাখায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ঢুকতে ও পাঠদানে ব্যাঘাত ঘটছে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ-উচাখিলা সড়ক সংস্কারের জন্য স্থানীয় নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ১৯ ফেব্রুয়ারি পাথর ও বালি পুরো মাঠ ও বিদ্যালয় ভবনের দরজা পর্যন্ত রাখে ঠিকাদাররা। দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ের মাঠে এসব নির্মাণ সামগ্রী থাকায় শিশুরা বিদ্যালয়ে প্রবেশ ও শ্রেণি কক্ষে ক্লাস করার সময় ভোগান্তির শিকার হচ্ছে।

নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন সুলতানা বলেন, ‘বিদ্যালয় মাঠে সড়কের নির্মাণ সামগ্রী রাখতে বাধা দিলেও ঠিকাদারের লোকজন শোনেনি। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, বিদ্যালয়ের মাঠে নিষেধ স্বত্ত্বেও নির্মাণ সামগ্রী রাখায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। এগুলো সরানোর জন্য বলা হলেও টালবাহানা করছেন ঠিকাদার।’

যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী দ্বীন মো‏হাম্মদ বলেন, অনেক তদবির করে ‘এসোসিয়েট বিল্ডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে সড়কের কাজ করানো হচ্ছে। সরকারি স্কুলের মাঠে মালামাল রেখে সরকারি কাজ করা হচ্ছে এটা কোনো সমস্যা নয়।’

জানতে চাইলে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘বিদ্যালয়ের মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরানোর ব্যবস্থা করা হবে।’

প্রতিক্ষণ/এডি/সামছু

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G