জাবিতে চারদিনের ধর্মঘটের ড‍াক

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৯:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150305083714_JU BCDজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারদিনের ধর্মঘট ডেকেছে ক্যাম্পাস শাখা ছাত্রদল। শনিবার (০৭ মার্চ) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হবে। চলবে মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টা পর্যন্ত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার ও কেন্দ্রীয় ছাত্র নেত‍াদের নিঃশর্ত মুক্তির  দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূইয়া স্বাক্ষরিত একটি বিবৃতি সাংবাদিকের ই-মেইলে পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আটক সব কেন্দ্রীয় ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শনিবার সকাল ৮টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ছাত্র ধর্মঘট আহ্বান করছে।

বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে ‘মিথ্যা’ মামলায় আটক করে রিমান্ডে নিয়ে ‘নির্যাতন’ করা হচ্ছে বলেও দাবি করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতে আবু সাঈদ ভূইয়ার সঙ্গে মুঠোফোনে যোগোযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

প্রতিক্ষণ/এডি/স্বপন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G