খুলনায় আটক ২৩

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 3নাশকতার আশঙ্কায় খুলনায় সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজ মো. তরিকুল ইসলামসহ মোট ২৩ জনকে আটক করেছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনাডাঙ্গা থানা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজ মো. তারিকুল ইসলামসহ ২৩ জনকে আটক করা হয়েছে। নাশকতার ঘটনা ঘটাতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়। তাৎক্ষণিক বাকিদের নাম জানাতে চাননি তিনি।

প্রতিক্ষণ /এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G